ঢাকাThursday , 4 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সেন্সরে আটকে গেল সানি

Link Copied!

এক পেহেলি লীলা সিনেমার দৃশ্যে সানি লিওন

বিনোদন ডেস্ক : সানির বলিউড প্রবেশ এবং একের পর এক ছবিতে অভিনয় নিয়ে বিতর্কের জল কম ঘোলা হয়নি। তবে নিন্দুকের মুখে ছাই দিয়ে ক্যারিয়ারের  ঝােলায় পুড়েছেন ১৩টি ছবি! তবে ১২ তম ছবি মুক্তি নিয়েই বেঁধে গেল গন্ডগোল, ভারতীয় সেন্সরবোর্ডে আটকে গেছে ‘মস্তিজাদে’।
মিলাপ জাভেরির পরিচালনায় এ ছবিতে সানির সঙ্গে অভিনয় করেছেন তুষার কাপুর। মে মাসেই মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটি। হালে জানা যায়, ছবির বেশ কয়েকটি দৃশ্য প্রচারে আপত্তি জানিয়েছে সেন্সরবোর্ড। আর তাই সানি ভক্তদের হতাশ করে পিছিয়ে গেছে মুক্তির দিন।
কিন্তু মোড় ঘুরে গেছে ‘মস্তিজাদে’ সানির কাহিনি। কানকথায় শোনা যাচ্ছে, ফিল্ম সার্টিফিকেশন অ্যাপালেট ট্রাইব্যুনালের অনুমতির অপেক্ষায় আছে নির্মাতা ও কলাকুশলী। কারণ ছবির বেশিরভাগ দৃশ্য মাত্রাতিরিক্ত সাহসী বলেই মুক্তির অনুমতি দেয়নি সেন্সরবোর্ড। আর তাই বিশেষ ব্যবস্থার দ্বারস্থ হবেন তারা।
সময়টা ভালো যাচ্ছেনা, শনি ঝুলছে সানির কপালে। অশ্লীলতা ছড়ানাের অভিযোগে মামলা চলছে আদালতে। ছোটপর্দায় তাকে নিষিদ্ধ ঘোষনা করেছে টেলিভিশন প্রযোজক সংগঠন। এবার আটকে গেল ‘মস্তিজাদে’। দেখা যাক- সানির ভাগ্যে শিকা ছেড়ে কি না!