ঢাকাThursday , 4 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জহিরের মনোনয়ন গ্রহণ করলো আইসিসি

Link Copied!

zaheer-abbasস্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সংস্থাটির সভাপতির পদের জন্য পাকিস্তানের সাবেক ক্রিকেট জহির আব্বাসের মনোনয়ন গ্রহণ করেছে বলে বৃহস্পতিবার নিশ্চিত করেছে। জহির আব্বাসকে আইসিসি সভাপতি হিসেবে বিবেচনা করার জন্য তার নাম আইসিসির ওয়ার্ল্ড বডির কাছে পাঠানো হবে বলে সংস্থাটি তাদের নিজস্ব ওয়েবসাইটে জানায়।
বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, ‘গতকাল আইসিসি সভাপতি হিসেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দেশটির সাবেক ক্রিকেটার জহির আব্বাসের নাম মনোনয়ন করে। বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা সেটি গ্রহণ করে। নামটি বিবেচনার জন্য আইসিসির মনোনয়ন কমিটির কাছে পাঠানো হবে। এরপর তার আইসিসির বোর্ড কর্তৃক অনুমোদন শেষে আগামী ২১-২৬ জুন বার্বাডোসে অনুষ্ঠিতব্য পূর্ণ কাউন্সিলের বোর্ড মিটিংয়ে অনুমোদনের জন্য তোলা হবে।’
আইসিসির কাউন্সিল জহির আব্বাসের নাম অনুমোদন দিলে আগামী ১ জুলাই থেকে তিনি আইসিসির সভাপতির দায়িত্ব পালন করবেন।
পাকিস্তানের সাবেক ক্রিকেটার জহির আব্বাস ১৯৬৯-১৯৮৫ সালে জাতীয় দলের হয়ে ৭৮টি টেস্ট ও ৬২টি ওয়ানডে খেলেন। পাকিস্তানের হয়ে ১৯৭৫, ১৯৭৯ ও ১৯৮৩ বিশ্বকাপে অংশ নেয়া এই কিংবদন্তী তারকা টেস্ট ও ওয়ানডেতে যথাক্রমে ৫ হাজার ৬২ ও ২ হাজার ৫৭২ রান করেন। পাকিস্তানকে ১৪টি টেস্ট ও ১৩টি ওয়ানডেতে নেতৃত্ব দেন ৬৭ বছর বয়সী এই তারকা।
একমাত্র এশিয়ান ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরির সেঞ্চুরি করেন জহির আব্বাস। প্রথম শ্রেণির ২২ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ১০৮টি সেঞ্চুরি করা এই কিংবদন্তী ক্রিকেটার ৩৪ হাজার ৮৪৩ রান করেন।
১৯৯৩ সালে শ্রীলংকায় স্বাগতিক শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজে ১টি টেস্ট ও ৩টি ওয়ানডেতে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেন তিনি।
প্রসঙ্গত, ১৯৮২ সালে প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে টানা তিনটি সেঞ্চুরি করার কীর্তি গড়েন জহির আব্বাস। ভারতের বিপক্ষে সেবার ওয়ানডে সিরিজে টানা তিনটি সেঞ্চুরি করেন তিনি। পরে সাঈদ আনোয়ার, কুইন্টন ডি কক, হার্শেল গিবস, রস টেলর ও এবি ডি ভিলিয়ার্সও এই কীর্তি গড়েন। তবে সদ্য শেষ হওয়া বিশ্বকাপে টানা চারটি সেঞ্চুরি করে নিজেকে সবার ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেছেন শ্রীলংকার কিংবদন্তী তারকা কুমার সাঙ্গাকারা।