ঢাকাThursday , 4 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারত চ্যালেঞ্জ জিততে চান সাকিব

Link Copied!

Sakib-Al-hasanস্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে কখনও ওয়ানডে সিরিজ জিততে পারেনি টাইগার ক্রিকেটাররা। এবার ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে সেই সুযোগ দেখছেন সাকিব আল হাসান। শুধু ওয়ানডে সিরিজ নয় ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট সিরিজেও জয়ের লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ। তবে ফতুল্লা টেস্ট ড্র হলেও স্বাগতিকদের জন্য সেটি অনেক ভালো ফল হবে বলে মনে করছেন দেশসেরা বামহাতি এই অলরাউন্ডার।
২০০০ সালের নভেম্বরে ভারতের বিরুদ্ধে টেস্টে অভিষেক হয়েছিল বাংলাদেশের। প্র্রতিবেশী দেশটির বিপক্ষে ৭টি টেস্ট খেলে তারা হেরেছে ছয়টিতেই। তবে ২০০৭ সালে বৃষ্টির সহায়তায় চট্টগ্রাম টেস্ট ড্র করেছিল স্বাগতিকরা। আগামী ১০ জুন থেকে ফতুল্লায় শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচটি।
ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি নিয়ে সাকিব বলেন, ‘ড্র হলেও ভালো। তবে জয়ের কোনো বিকল্প নাই। আমরা না জিতে যদি ড্র করি, তারপরও ভালো।’
পাকিস্তানের বিপক্ষে আগের সিরিজে সবার আগে বাংলাদেশকে ফেভারিট বলেছিলেন সাকিব। ভারতের বিপক্ষে সেই প্রশ্নে এবার কৌশলী উত্তর দিলেন তিনি, ‘এক কথায় উত্তর দেওয়াটা ভুল হবে। টেস্ট ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেখান থেকে ভালো কিছু নিতে পারলে, তা ওয়ানডেতে কাজে লাগবে। কারণ, টেস্ট ম্যাচ দিয়েই ভারতের বিপক্ষে শুরু হচ্ছে সিরিজ।’
ভারতের সঙ্গে এ পর্যন্ত ২৯টি ওয়ানডে খেলে বাংলাদেশ জিতেছে মাত্র তিনটিতে। ভারত জিতেছে ২৫টিতে, পরিত্যক্ত হয়েছে অন্য ম্যাচটি। তবে এবার ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে ভালো করে ওয়ানডে সিরিজের জন্য আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চান সাকিব।
ফতুল্লায় টেস্ট ম্যাচের পর মিরপুরে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ওয়ানডে তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন সাকিব। এ বিষয়ে দেশসেরা অলরাউন্ডার বলেন ,‘প্রথম ওয়ানডেটি হবে সবচেয়ে কঠিন ম্যাচ। ওই ম্যাচের ফলাফলটা আমাদের পক্ষে আনতে পারলে, আশা করি আমরা সিরিজ জিততে পারব।’
ভারতের বিপক্ষে সিরিজের আগে মাহমুদুল্লাহর ইনজুরি দলের জন্য বড় আঘাত হয়ে এলেও ‘ব্যাকআপ’  খেলোয়াড় থাকায় খুব একটা চিন্তিত নন সাকিব। বাম হাতের তর্জনীতে চিড় ধরায় ভারত সিরিজে  খেলতে পারছেন না রিয়াদ।
এর আগে বাসা থেকে রিকশায় স্টেডিয়ামে অনুশীলনে যাওয়ার পথে পেছন থেকে বাসের ধাক্কায় রাস্তায় পড়ে দুই হাতে আঘাত পান মাশরাফি বিন মুর্তজা। তবে বাংলাদেশের সেরা এই পেসারের ইনজুরি নিয়ে কোনো দুশ্চিন্তা  নেই সাকিবের।
রিয়াদ আর মাশরাফির ইনজুরি নিয়ে দেশসেরা অলরাউন্ডার বলেন,‘রিয়াদ ভাইয়ের চোটটা সিরিয়াস। তার সুস্থ হতে চার  থেকে ছয় সপ্তাহ সময় লাগবে। সুতরাং তিনি টেস্ট খেলতে পারবেন না। তবে আমার মনে হয় না খুব বেশি সমস্যা হবে। আমরা এখন এমন একটা অবস্থানে চলে এসেছি  যে, কেউ যদি  চোটে পড়ে, তাহলে তার ব্যাকআপ প্লেয়ার আছে।
মাহমুদুল্লাহর ইনজুরিতে টেস্ট দলে ফিরেছেন নাসির। এ বিষয়ে সাকিব বলেন, ‘আমরা এসব নিয়ে বেশি চিন্তা করব না। কারণ এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ সিরিজ, সুতরাং আমরা  চেষ্টা করবো নিজেদের সেরাটা খেলার। নতুন  যে দলে ঢুকবে, তার জন্য সুযোগ আছে ভালো কিছু করার।’