ঢাকাThursday , 4 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২০১৯ পর্যন্ত বার্সাতে পেদ্রো

Link Copied!

pedroস্পোর্টস ডেস্ক : পেদ্রো রদ্রিগেজ বার্সেলোনার সঙ্গে চুক্তি বৃদ্ধি করেছেন। নতুন চুক্তি অনুযায়ী আগামী ২০১৯ সালের জুন পর্যন্ত তিনি কাতালান ক্লাবেই থাকবেন।
২৭ বছর বয়সী এই তারকার সঙ্গে আগামী বছরের জুন পর্যন্ত চুক্তি ছিল বার্সেলোনার। পূর্বের চুক্তি শেষ হওয়ার ১ বছর আগে ন্যু-ক্যাম্পের দলটি তাকে আরও তিন বছরের জন্য রেখে দেয়ার সিদ্ধান্ত নিল।
এর আগে নিয়মিত একাদশে জায়গা না পাওয়ায় চুক্তির মেয়াদ শেষে নতুন ক্লাবে যাওয়ার ব্যাপারে ইঙ্গিত দেন পেদ্রো রদ্রিগেজ। তবে বৃহস্পতিবার কাতালান ক্লাবের সঙ্গে ২০১৯ সাল পর্যন্ত থাকার ব্যাপারে চুক্তিবদ্ধ হলেন তিনি।
বার্সেলোনার লা মাসিয়া থেকে উঠে আসা পেদ্রো রদ্রিগেজ ২০০৮-০৯ মৌসুমে কাতালান ক্লাবের হয়ে অভিষেক হওয়ার পর থেকে এই পর্যন্ত ৩০০টির বেশি ম্যাচে অংশ নেন। বার্সেলোনার হয়ে সাত বছরের ক্যারিয়ারে ইতোমধ্যে ৫টি লা লিগা, সমান দুটি করে চ্যাম্পিয়ন্স লিগ ও ক্লাব বিশ্বকাপের শিরোপা এবং তিনটি কোপা ডেল রে শিরোপা জয় করেন।
চলতি মৌসুমে বার্সেলোনার খেলা ৪৯টি ম্যাচের ২২টিতে লুইস এনরিক পেদ্রো রদ্রিগেজকে সেরা একাদশে জায়গা দেন। স্পেন জাতীয় দলের এই তারকা এই ২২ ম্যাচে কাতালান ক্লাবের হয়ে ১১টি গোল করেন।