ঢাকাThursday , 4 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘বড় বিপদ থেকে বেঁচে গেছি’

Link Copied!

Mashrafee3স্পোর্টস ডেস্ক : পেছন থেকে বাসের ধাক্কা দেয়া আগ মূহুর্তেই লাফিয়ে পড়েছিলেন। ব্যথা পান দুই হাতে। ছিলে যায় হাতের তালু। আগে থেকে খেয়াল না করলে আরও বড় বিপদ হতে পারত মাশরাফি বিন মর্তুজার। তবে উপস্থিত বুদ্ধির জোরেই বেঁচে যান দেশ সেরা এই পেসার।
বৃহস্পতিবার সকাল ৯টার পর পর বাসা থেকে একটু এগিয়ে কালশি রোডের কাছে আসতেই দুর্ঘটনা। মাশরাফিই বর্ণনায়, ‘পেছনের বাসটি যে একটু এলেমেলো চালাচ্ছিল, সেটি বুঝতে পারছিলাম। রিকশায় বসেই তাই খেয়াল রাখছিলাম বাসটির দিকে। বাসটি যখন আমার রিকশার কাছাকাছি এসে যখন ধাক্কা দেবে প্রায়, বুঝতে পেরেই আমি লাফ দেই। বাস ঠিকই ধাক্কা দেয় রিকশাকে, রিকশার চাকা ভেঙে যায়। পেছনেই ছিল একটি পুলিশের গাড়ি। ওরা এসে আমাকে টেনে তোলে। হাসপাতালেও নিয়ে যেতে চেয়েছিল, তবে আমি ধন্যবাদ জানিয়ে বলি যে নিজেই ব্যবস্থা করে নেব।’
ওই বাস ও বাসের চালককেও আটক করেছিল পুলিশ। তবে মাশরাফিই পুলিশকে অনুরোধ করেন তাদের ছেড়ে দিতে।
বড় কোনো ক্ষতি হয়নি ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলছিলেন মাশরাফি, ‘ব্যথা আছে এখনও। তবে এটা কোনো ব্যাপার না। ভাগ্য ভালো আমি বাসটির দিকে চোখ রাখছিলাম। যদি খেয়াল না করতাম বা অন্যমনস্ক থাকতাম, তাহলে হয়তো বাসের ধাক্কায় আরও গুরুতর কিছু হতে পারত। আল্লাহর রহমতে বড় ধরনের একটা বিপদ থেকে বেঁচে গেছি।”
শনিবার থেকেই জিম অনুশীলন শুরু করতে পারবেন বলে মনে করছেন মাশরাফি।