ঢাকাMonday , 1 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বৃষ্টিহীন মেঘলা আকাশই ক্লান্তির স্বস্তি

Link Copied!

Cludনিজস্ব প্র‍তিবেদক : প্রচণ্ড তাপদাহে এক পশলা বৃষ্টিই পারে ঘর্মাক্ত মানুষের ক্লান্তিতে কিছুটা শীতল পরশ বুলিয়ে দিতে। আর পুরোটা দিন আকাশ মেঘলা থাকলে স্বস্তি মেলে চলার গতিতেও। এমন শান্তি আর স্বস্তিপূর্ণ আবহাওয়াই আজ বিরাজ করবে দেশ জুড়ে, সে আভাসই দিচ্ছে আবহাওয়ার পূর্বাভাস।
সারাদিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
তবে তাপপ্রবাহ সম্পর্কে বলা হয়েছে, মাইজদী কোর্ট, রাজশাহী ও পাবনা অঞ্চলসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। পাশাপাশি সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে।
তবে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।
জেনে রাখা ভালো, ভারতের বিহার এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। সেই সঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ইয়াঙ্গুন উপকূলে অবস্থান করছে। এতে কয়েককদিনের মধ্যেই সারাদেশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর কমে যাবে তাপদাহ।