নিজস্ব প্রতিবেদক : পল্টন থানার চামেলীবাগ এলাকার এক বাসায় ডাকাতিকালে আহত হয়েছেন সোমা রহমান নামে এক গৃহকর্ত্রী। সেখান থেকে গ্রেপ্তার হয় ডাকাত দলের সদস্য ‘ব্ল্যাক কাজল’। রোববার দুপুর ১২টার দিকে ডাকাতির এ ঘটনা ঘটে।
পল্টন থানার ওসি মোরশেদ আলম জানান, চামেলীবাগের ২৪/১ নং বাসার ছয় তলার ফ্ল্যাটে ডাকাতির ঘটনায় আহত হন ওই বাসার গৃহকর্ত্রী সোমা রহমান।
ডাকাতি শেষে পালাতে গেলে ওই দলের সদস্য ‘ব্ল্যাক কাজল’কে এলাকাবাসীর সহযোগিতায় গ্রেপ্তার করা সম্ভব হয়। তবে অন্যরা পালিয়ে যায়।

