ঢাকাMonday , 1 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শবে বরাতে পটকাবাজি ও বহন নিষিদ্ধ

Link Copied!

Patkaনিজস্ব প্রতিবেদক : পবিত্র শবে বরাত উপলক্ষে সব ধরনের বিস্ফোরণ ও পটকাবাজি নিষিদ্ধ করে এক আদেশ জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার ডিএমপি কমিশনার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়।
কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেন, ‘নগরবাসীর শান্তি ও ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষায় ২ জুন সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ক্ষার জাতীয় বা বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ করা হলো।’
নগরবাসীর নিরাপত্তায় ডিএমপি অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-ওওও/৭৬) এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ আদেশ জারি করা হয়েছে বলে জানান তিনি।