ঢাকাMonday , 1 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২ মানবপাচারকারী আটক, ১৮ ব্যক্তি উদ্ধার

Link Copied!

Arrest-17নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরা থেকে আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার রাতে দক্ষিণখানের আশকোনা বাজারের ডিরিফাজ হোটেল থেকে তাদের আটক করা হয়। এসময় পাচারের জন্য জড়ো করা ১৮ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।
আটক গোলাম রব্বানী ও শাহাদৎ হোসেন ওরফে মাসুদ দালাল হিসেবে কাজ করতেন। তাদের কাছ থেকে পাসপোর্টসহ বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়েছে।
ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (ডিসি) শেখ নাজমুল আলম এসব তথ্য জানান।
তিনি বলেন, অভিবাসন প্রত্যাশীদের মধ্যে এক ব্যক্তি ফোন করে ডিবি পুলিশকে খবর দিলে আশকোনা বাজারের ডিরিফাজ হোটেলে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। তবে পাচারের সঙ্গে জড়িত এমডি মাহমুদুর রহমান, ম্যানেজার বাবুল হোসেন, ক্যাশিয়ার মাহফুজুর রহমান, মাহবুব ও ওবায়দুর পালিয়ে যেতে সক্ষম হয়।
ভিকটিম কবীর আহমেদসহ অন্যরা জানিয়েছেন, তারা রব্বানী ও মাসুদের মাধ্যমে পালাউ দেশ সম্পর্কে জানতে পারেন। পরবর্তীতে মালিবাগের জিএলসি প্রাইভেট লিমিটেডের এমডি মাহমুদুর রহমানের সঙ্গে পরিচয় করিয়ে দেয় তারা। এমডি মাসুদ তাদেরকে মোটা অঙ্কের বেতনের প্রলোভন দেখায়। এজন্য জনপ্রতি সাত লাখ টাকা নেন তিনি। কিন্তু টাকা নেয়ার পর থেকেই তারা টালবাহানা শুরু করে।
ভুক্তভোগীরা আরো জানান, বিদেশ যাওয়ার জন্য যখন চাপ দেয়া হয় তখন তাদেরকে আশকোনার ওই হোটেলে নিয়ে জড়ো করা হয়। হোটেল থেকে পাঁচজনকে ফ্লাইটের সময় দেয়া হয়। কিন্তু ফ্লাইটের সময় চলে যাওয়া পরও তাদের না পাঠানোয় সন্দেহ আরো বাড়তে থাকে। তখন কবীর নামের একজন ডিবিকে ফোন করে বিষয়টি জানায়।’
ডিবিডিসি শেখ নাজমুল আলম জানান, অস্ট্রেলিয়ার পার্শ্ববর্তী দ্বীপ রাষ্ট্র পালাউ যেতে কোনো ভিসা লাগে না। মানবপাচারকারীরা অভিবাসন প্রত্যাশীদের প্রথমে সেখানে নিয়ে যায়। সেখান থেকে সমুদ্র পথে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং পাপুয়া নিউগিনির মতো দেশে পাচার করে।
তবে অন্য একটি সূত্র জানিয়েছে, ভুক্তভোগীদের দলে মোট ২৩ জন ছিলো। পাঁচজনকে এরইমধ্যে পাচার করে দেয়া হয়েছে।