ঢাকাSunday , 31 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডিগনিটি টেক্সটাইল মিলে আগুন

Link Copied!

fire-jগাজীপুর প্রতিনিধি : শ্রীপুর পৌরসভার বেতঝুড়ি এলাকায় পোশাক কারখানা ডিগনিটি টেক্সটাইল মিলে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট।
রোববার দুপুর আড়াইটার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাততলা ভবনের ডিগনিটি টেক্সটাইল মিলের তিনতলায় সূতার গুদামে আগুনের সূত্রপাত হয়। এরপর তা অন্যান্য তলায় ছড়িয়ে পড়ে। মিলের কর্মকর্তারা ফারায় সার্ভিসকে খবর দিলে প্রথমে আটটি ইউনিট কাজ শুরু করে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট কাজ শুরু করে। পরে ওই টিমে যোগ হয় আরো ৬টি ইউনিট। তবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
ওসি আসাদুজ্জামান আরো বলেন, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে সূতার গোডাউন থেকে আগুনের সূত্রপাত হওয়া বিপুল পরিমাণ সূতা পুড়ে গেছে।