নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পল্লবীর কাফরুল থেকে মানবপাচারকারী চক্রের তিন সদস্যকে আটক করেছে র্যাব-৪। রোববার দুপুরের দিকে তাদের আটক করা হয়েছে। এ সময় পাচারকারীদের কাছ থেকে দুজনকে উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক রুম্মন মাহমুদ।
তবে পাচারকারী ও উদ্ধার হওয়া কারোরই পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সন্ধ্যা ৬টায় সংবাদ সম্মেলনে এদের বিষয়ে বিস্তারিত জানাবে র্যাব।
সম্প্রতি থাইল্যান্ডের জঙ্গলে গণকবর আবিষ্কৃত হওয়ার পর আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোচনায় আসে মানবপাচারের বিষয়টি। এরপর বিভিন্ন সময়ে ট্রলারে ও নৌকায় রওনা দেয়া বিপুল সংখ্যক মানুষকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে মিয়ানমারের রোহিঙ্গাদের পাশাপাশি রয়েছে বাংলাদেশিরাও।

