নিজস্ব প্রতিবেদক : পরিবেশ দূষণের দায়ে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের ৫ কারখানাকে ৫৩ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
বৃহস্পতিবার কারখানার মালিকদের অধিদপ্তরে তলব করে শুনানির মাধ্যম এ জরিমানা করেন অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট পরিচালক মো. আলমগীর।
কারখানাগুলোর মধ্যে পরিবেশগত ছাড়পত্র নবায়ন ও ইটিপি নির্মাণ ব্যতিত কারখানা পরিচালনা দায়ে ক্যাপিটাল পেপার অ্যান্ড পাল্প ইন্ডা. লি. ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই অপরাধে গাজীপুরের পারফেট্টি ভ্যানমেলে বাংলাদেশ প্রাইভেট লিমিটেডকে ৫ লক্ষ টাকা, নর্প নিট ইন্ডা. লিমিটেডের ইউনিট-২ কে ৭ লাখ টাকা, নারায়ণগঞ্জের কালার টেক্স স্টেডিয়ামকে ৬ লাখ টাকা, সুমন ডাইংকে ২ লাখ টাকা ও পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ব্যতিত ১৪তলা আবাসিক কাম বাণিজ্যিক ভবন পরিচালনা করা অপরাধে সীমা ব্লোসারকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

