ঢাকাSunday , 31 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রতিবন্ধী ছেলেকে কুপিয়ে হত্যা করলেন মা

Link Copied!

armsকুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার বরুড়া উপজেলার জানোরা গ্রামে মানসিক প্রতিবন্ধী ছেলেকে কুপিয়ে হত্যা করেছেন মা জাহানারা বেগম (৫২)।
রোববার ভোরে এ ঘটনা ঘটে। জসিম উদ্দিন জানোরা গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে।
স্থানীয় সূত্র জানান, জসিম উদ্দিন একজন মানসিক প্রতিবন্ধী ছিলেন। তিনি কিছুদিন সুস্থ থাকতেন আবার কিছুদিন পাগলের ন্যায় আচরণ করতেন। তিনি মাকে খুব জ্বালাতন করতেন।
শনিবার বিকেল থেকে তাকে দড়ি দিয়ে বেধেঁ রাখা হয়েছিল। রোববার ভোররাতে মা জাহানারা বেগম দা দিয়ে কুপিয়ে তার ছেলেকে হত্যা করে।
পরে স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে এসে ঘাতক মাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মৃধা জানান, পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।