ঢাকাSaturday , 30 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুর বোর্ডে শীর্ষে আমেনা বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল

Link Copied!

Dinajpur-30-05-15--20150530171709দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে সেরা ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আমেনা বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল প্রথম স্থানে রয়েছে। এ স্কুলের ৭৯ জনের মধ্যে শতভাগ উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ-৫ পেয়েছে ৭৬জন।

দ্বিতীয় স্থানে রয়েছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ দিনাজপুর। এ স্কুলের ১৪১ জনের মধ্যে শতভাগ উত্তীর্ণ হয়েছে ও জিপিএ-৫ পেয়েছে ১১৪জন। তৃতীয় স্থানে রয়েছে দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এ স্কুলের ২৬৩ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৬১ ও জিপিএ-৫ পেয়েছে ১৬০জন। চতুর্থ স্থানে রয়েছে আদর্শ উচ্চ বিদ্যালয়। এ স্কুলের ৬৮জনের মধ্যে শতভাগ উত্তীর্ণ হয়েছে ও জিপিএ-৫ পেয়েছে ৪৭জন।

এছাড়া পঞ্চম স্থানে ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল দিনাজপুর। এ স্কুলের ৫০ জনের মধ্যে শতভাগ উত্তীর্ণ হয়েছে ও জিপিএ-৫ পেয়েছে ৩৪জন। ষষ্ঠ স্থানে দিনাজপুর জিলা স্কুল। এ স্কুলের ২৬৫ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৬৩ ও জিপিএ-৫ পেয়েছে ১৪৩জন। সপ্তম স্থানে ছোট হাসিমপুর এমএম উচ্চ বিদ্যালয়, দিনাজপুর। এ স্কুলের ৫০ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪৯ ও জিপিএ-৫ পেয়েছে ৩৩জন।

এদিকে, অষ্টম স্থানে রয়েছে সেতাবগঞ্জ আইডিয়াল একাডেমি। এ স্কুলের ৫৭ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫৬জন শিক্ষার্থী ও জিপিএ-৫ পেয়েছে ৩৪জন। নবম স্থানে রয়েছে বীরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এ স্কুলের ৮৪জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৮২জন শিক্ষার্থী ও জিপিএ-৫ পেয়েছে ৪৪জন। দশম স্থানে রয়েছে নবীপুর উচ্চ বিদ্যালয়, দিনাজপুর। এ স্কুলের ৫০ জনের মধ্যে শতভাগ উত্তীর্ণ হয়েছে ও জিপিএ-৫ পেয়েছে ২৪জন।