ঢাকাFriday , 29 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লতিফ সিদ্দিকীকে জঙ্গি বললো হেফাজত

Link Copied!

Hefajotনিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে জঙ্গি বলে আখ্যা দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতারা।
তারা বলেছেন- উগ্রবাদী মুরতাদ, জঙ্গি লতিফ সিদ্দিকীকে মুক্তি দেয়া হলে জনতার ক্ষোভের আগুন নেভানো যাবে না। পরিস্থিতি চলে যাবে নিয়ন্ত্রণের বাইরে।
লতিফ সিদ্দিকীর ফাঁসি, ধর্ম অবমাননা রোধে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে সংসদে আইন করার দাবিতে শুক্রবার বাদ জুমা রাজধানীর লালবাগে প্রতিবাদ সমাবেশে বক্তারা এ কথা বলেন।
হেফাজত নেতারা বলেন, জঙ্গি মুরতাদ অপশক্তি আল্লাহ, রাসূল, কুরআন, সুন্নাহ, ইসলাম, মুসলমানের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে। আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কুরআন সুন্নাহর বিরুদ্ধে অবস্থান নেয়ার অর্থ হল রাষ্ট্রের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেয়া। মুরতাদ মানে ইসলাম ও রাষ্ট্রদ্রোহী।
তারা বলেন, আমরা সত্য ও ন্যায়ের পক্ষে, মিথ্যা ও অন্যায়ের বিরুদ্ধে। আমরা আল্লাহর খলিফা, প্রতিনিধি রূপে সুবিচার, সুশাসন প্রতিষ্ঠা ও দ্বীনের হেফাজতে দৃঢ় প্রতিজ্ঞ। সমাজ থেকে দুর্বৃত্তদের প্রতিপত্তি নির্মূল প্রতিশ্রুতিবদ্ধ। নাস্তিক্যবাদী জঙ্গি অপশক্তি ইসলাম ও ইসলামী অনুশাসনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দিতে আমরা সঙ্কল্পবদ্ধ।
লতিফ সিদ্দিকীর ফাঁসি দাবি করে হেফাজত নেতারা বলেন, উগ্র নাস্তিক্যবাদী দুর্বৃত্ত লতিফ সিদ্দিকীরা দেশ ও সমাজের জন্য বিষাক্ত ভাইরাস। আল্লাহদ্রোহী ভাইরাস শূন্য দেশ গড়ে মানবতার মুক্তি, গরীব, দুঃখী, মেহনতি এবং মজলুম মানুষের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে কল্যাণ রাষ্ট্র গড়ার প্রত্যয়ে দেশ ও ইসলামের অস্তিত্ব রক্ষায় সমন্বিত আন্দোলনের বিকল্প নেই।
হেফাজতের উপদেষ্টা মাওলানা আবদুল লতীফ নেজামীর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খান, মুফতী ফয়জুল্লাহ, মুফতী তৈয়্যেব হোসাইন, মাওলানা জসিম উদ্দীন, মাওলানা আবদুল করীম, মাওলানা আবুল কাশেম, মাওলানা সুলতান মুহিউদ্দীন, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা আনম আহমদুল্লাহ, মাওলানা ইউনুস, মাওলানা উসমান কাসেমী, মাওলানা মাহমুদুল হক, মাওলানা ইসহাক, মাওলানা নাসির উদ্দীন, মাওলানা কাজী আজিজুল হক, মাওলানা হাবীবুর রহমান, মাওলনা সালমান, মাওলানা আমানুল্লাহ প্রমুখ।