লাইফস্টাইল ডেস্ক : প্রিয় মানুষের মুখের ফুলঝরা হাসিতে নিজেকে ভাসিয়ে দিতে কোনো বাধা থাকে না। নিজেকে ধন্য মনে হয়, তার হাসির জোয়ারে হারিয়ে যেতে পারলে। কারণ প্রিয়জনের মুখের প্রকৃত হাসি সাদা মনের বহিঃপ্রকাশ বটে। অপরদিকে জটিলতাপূর্ণ হাসি গোল বাধিয়ে বসে অন্যের মনে, জন্ম দেয় নানা প্রশ্নের। প্রকৃত হাসিতে মেশানো থাকে পবিত্রতার ছোঁয়া আর কৃত্রিম হাসিতে থাকে জটিলতা। এভাবেই বলেন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার শিক্ষক গবেষক বেলিন্ডা ক্যামপস।
গবেষণায় তিনি প্রমাণ পেয়েছেন, হাসি মানুষকে খুশি রাখতে সাহায্য করে। এমনকি একটি ভালো সম্পর্ক রক্ষার্থে হাসির কোনো বিকল্প নেই। আপনার সুন্দর হাসি সৃষ্টি করতে পারে খুব ভালো একটি পরিবেশ। কারণ মানুষ যখন মনখুলে হাসে তখন স্বর্গ থেকে নেমে আসে সুখ। সব খারাপ লাগাকে সরিয়ে দেয় অনেক দূরে। সঙ্গীর মন পাওয়ার জন্য এটা হতে পারে উত্তম একটি পন্থা।
বেলিন্ডার পৃথক দুটি গবেষণায় প্রায় দেড়শো জুটির মতামত গ্রহণ করা হয়। তাদের অধিকাংশর মতে, একটি ভালো দাম্পত্যের জন্য চাই ইতিবাচক সাড়া। সঙ্গী সম্পর্কের ব্যাপারে মনোযোগী ও শ্রদ্ধাশীল হলে সেই ইতিবাচক সাড়া দেয়া সম্ভব। তার উচ্ছ্বলতার প্রকাশ ঘটে আচরণে। মানুষের আচরণের সবচেয়ে প্রথমে চোখে পড়ার মতো দিকটি হলো তার হাসি। হাস্যোজ্জ্বল একজন মানুষ সাধারণত খারাপ কোনো খারাপ কাজ করতে পারে না বলে তাদের ধারণা।
গবেষক বেলিন্ডা বলেন, আমাদের গবেষণায় সামাজিক সম্প্রতি বৃদ্ধি এবং সামাজিক যোগাযোগ উন্নয়নেও হাসির গুরুত্বপূর্ণ ভূমিকা প্রমাণিত হয়েছে। সদা হাস্যোজ্জ্বল একজন ব্যক্তির মন থাকে সব সময় উদার। তিনি সামাজিক শান্তি বজায় রাখতে সব সময় সচেষ্ট।

