ঢাকাFriday , 29 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গরমেও পান মনের মতো ঠাণ্ডা ঘর

Link Copied!

bosar-ghor2লাইফস্টাইল ডেস্ক : গরমের তীব্রতা শুধু বাইরে নয়, ছাদে আটা ঘরেও তীব্রতর হয়। মাথার ওপর ফ্যান চলার পরও সেই গরম কমে না। গরমে ওষ্ঠাগত প্রাণে শান্তি মেলে না কোথাও। দুয়েক দিনের মধ্যে শুরু হয়ে যায় সর্দিগরমের যন্ত্রণা। এসব সমস্যা সমাধানে সবার পক্ষে আবার ঘরে এসি লাগানোও সম্ভব নয়। তাই আসুন শিখে নেয়া যাক সামান্য কৌশলে গরমের দিনেও মনের মতো ঠাণ্ডা ঘর পাওয়ার উপায়।
* আপনার ঘরের ছাদের ওপর যদি আর কোনো ঘর না থাকে তবে প্রথমেই ছাদকে ঠাণ্ডা করার উদ্দ্যোগ নিন। কারণ ঘর ঘরম হওয়ার জন্য ছাদের গরম বেশির ভাগক্ষেত্রেই দায়ি থাকে। ছাদে একটা মিনি বাগান করে নিতে পারেন। দিনে দুই তিনবার ছাদে পানি ঢেলে ছাদ ঠাণ্ডা রাখতে পারেন। এতে ছাদে সরাসরি রোদ লাগবে না। আপনার ঘরও ঠাণ্ডা থাকবে।
* ফ্যানের সামনে একটা বড় পাত্রে বরফ-পানি ভর্তি করে রাখতে পারেন। এতে ঘর অভাবনীয়ভাবে ঠাণ্ডা হবে। ইনস্ট্যান্ট এসির সুবিধা পেতে এই সুবিধার বিকল্প নেই।
* রাতের বেলা টেবিল বা পোর্টেবল ফ্যানটি জানালার কাছে নিয়ে চালিয়ে দিন। এটি বাইরের ঠাণ্ডা হাওয়া ভিতরে নিয়ে আসবে এবং ঘরের অসহনীয় গরম দূর হবে।
*  ঘর ঠাণ্ডা রাখার দুপুরের সূর্যের প্রখর তাপ ঘরে আসা বন্ধ করতে হবে। সেক্ষেত্রে যে জানালায় সরাসরি সূর্যের আলো পড়ে সেসব জানালার পর্দা টেনে রাখুন এবং জানালাও বন্ধ রাখুন। জানালার কপাট কাঠের হলে বেশি ভালো হয়। রাতের বেলা অবশ্যই জানালা খুলে দিন যাতে বাইরের ঠাণ্ডা বাতাস ঘরে প্রবেশ করতে পারে।
* ঘরে ব্যবহৃত পর্দা, বালিশের কাভার, বিছানা চাদর হালকা রঙের হওয়া উত্তম। এতে গরম কম ধরে।
* ঘরে এলইডি লাইট লাগান। সেটা যেমন বিদ্যুৎ সাশ্রয় করবে তেমন ঘরটাতে গরম বাড়াবে না।
* সকাল সকাল রান্নাবান্না করে অবশ্যই গ্যাসের চুলা বন্ধ রাখবেন। ঘরে বাড়তি তাপমাত্রা বাড়াবে না।
* ঘরের মেঝেতে পুরু কাপড় ভিজিয়ে বিছিয়ে রাখতে পারেন। ফ্যানের বাতাসে ঘরে ঠাণ্ডা হাওয়া ছড়াবে।
* স্যাঁতসেঁতে আবহাওয়া ঘর আরও বেশি গরম করে তোলে। তাই গোসল বা কাপড় চোপড় ধোয়ার কাজটি হয় একদম সকালে না হয় বিকেলের দিকে করতে পারেন। কারণ বেশি গরম সময়ে এই কাজ গুলো করলে ঘরের পরিবেশ আরও আর্দ্র বা স্যাঁতসেঁতে করে ফেলে। এতে ঘর আরও গরম হয়ে উঠে।