ঢাকাFriday , 29 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদাকে মাহবুবের পরামর্শ
তাল গাছ ছেড়ে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে কথা বলুন

Link Copied!

Khandaker mahbubনিজস্ব প্রতিবেদক : সভা-সমাবেশ না করে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে কথা বলার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কথা বলার পরামর্শ দিয়েছেন তার উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ রিপাবলিকান ফোরাম আয়োজিত প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ পরামর্শ দেন।
খালেদাকে উদ্দেশ করে তিনি বলেন, ‘বার কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে আমি সারা দেশ ঘুরে বেড়িয়েছি। এই সফরে আমি দেখেছি, বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়ন করা হয় না। তাই আপনি বড় বড় তাল গাছের ওপর নির্ভর না করে তৃণমূল নেতাদের সঙ্গে প্রতি সপ্তাহে কথা বলুন। কারণ তারা আপনার কথা শুনতে চায়।’
তিনি বলেন, সরকার দলীয় নেতারা বিএনপিকে প্রায়ই ভারতবিরোধী দল বলে নানা কথা শোনায়। কিন্তু বিএনপি কখনো ভারতের বিরোধিতা করেনি। এখনো করে না। বিএনপি ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে রাজনীতি করতে চায়।’
আয়োজক সংগঠনের সভাপতি এবিএম আবুল কালাম রিপনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, বিএনপির যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ব্যারিস্টার পারভেজ, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ।