ঢাকাFriday , 29 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পান্থপথ ধস: ক্ষতি নিরূপণে ডিএসসিসির কমিটি

Link Copied!

Sundarbon-Hotelনিজস্ব প্রতিবেদক : রাজধানীর কাওরানবাজারের পাশে হোটেল সুন্দরবন এবং একটি নির্মাণাধীন ভবনের মাঝের রাস্তা ধসের ঘটনায় এর আশপাশের ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
বুয়েটের অধ্যাপক ফকরুল আমিনকে আহ্বায়ক রেখে কমিটিতে সদস্য করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটির প্রধান প্রকৌশলী, ফায়ার ব্রিগেডের ডিপুটি ডিরেক্টর, ঢাকা মেট্রোপলিটনের উচ্চ পর্যায়ের একজন প্রতিনিধি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দক্ষিণ জোনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার।
শুক্রবার সকালে দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন।
গঠিত এই কমিটিকে ধসের ঘটনায় এর আশপাশের ক্ষতিগ্রস্ত ভবন ও সড়কগুলো কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণ করে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।