ঢাকাThursday , 28 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্বাদে সেরা ছোলার ডালের বরফি

Link Copied!

borfiলাইফস্টাইল ডেস্ক : সামনে পবিত্র শব-ই-বরাত। এই দিনে নানা খাবারের সঙ্গে হালুয়ার কদর থাকে অনেক বেশি। তাছাড়া আমাদের সংস্কৃতিতে শব-ই-বরাতের বিশেষ খাবার হিসেবে বরফি মিশে গেছে ওতোপ্রতভাবে। এই দিনে অতিথি আপ্যায়নে বাহারি স্বাদের বরফি বানানোর মৃদু প্রতিযোগীতাও চলে মা-চাচীদের মাঝে। এই দিনকে সামনে রেখে আমাদের নিয়মিত আয়োজনে আজ দেখে নেয়া যাক স্বাদে অতুলনীয় ছোলার ডালের বরফি বানানোর সহজ কৌশল।
যা যা লাগবে
ছোলার ডাল আধা কেজি, দারুচিনি ২ ইঞ্চি, দুধ ৬ কাপ, গোলাপ জল ১ টেবিল চামচ, চিনি ৩০০ গ্রাম, ঘি ১ কাপ, কিসমিস ও পেস্তা বাদাম সাজানোর জন্য।
যেভাবে করবেন
ছোলার ডাল ধুয়ে পানি দিয়ে সেদ্ধ করতে হবে। আধা সেদ্ধ হলে দুধ ঢেলে দিতে দিন। ডালের পানি শুকিয়ে গেলে নামিয়ে শিলপাটায় মিহি করে বেটে নিন। অর্ধেক চিনিতে ২ কাপ পানি দিয়ে জ্বাল দিতে থাকুন। চিনি গলে গেলে গরম সিরায় ঘি, ডাল, দারুচিনি দিয়ে নাড়তে থাকুন। হালুয়া ফুটে ঘন হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। হালুয়া ঘন হয়ে আসলে গোলাপজল আর বাকি চিনি দিয়ে আবারও নাড়তে হবে। যারা মিষ্টি বেশি খান তারা স্বাদ অনুযায়ী চিনি দিতে পারেন। হালুয়া যখন হাঁড়ির তলা ছেড়ে আসবে তখন নামিয়ে বড় একটি সমান পাত্রে ঢেলে দিতে হবে। দুই সেন্টিমিটার পুরু করে হালুয়ার উপরের অংশ একদম সমান করে ঠাণ্ডা হতে দিন। ঠাণ্ডা হলে ইচ্ছামতো আকার দিয়ে বরফি কাটতে হবে। বরফির ওপরে কিসমিস বা বাদাম দিয়ে সাজালে আরও সুন্দর দেখাবে। ব্যস হয়ে গেল স্বাদে সেরা ছোলার ডালের বরফি।