ঢাকাThursday , 28 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তামাকের বিজ্ঞাপন বন্ধে নামছে ভ্রাম্যমাণ আদালত

Link Copied!

tobaccoনিজস্ব প্রতিবেদক : তামাকজাত পণ্যের অবৈশ বিজ্ঞাপন উচ্ছেদের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত নামানোর ঘোষণার দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, ‘বিক্রয়স্থলে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন দিয়ে কোম্পানিগুলো ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার ( নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘন করছে। এভাবে বিজ্ঞাপন প্রচার অবৈধ। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব অবৈধ বিজ্ঞাপন সরিয়ে নেয়া হবে।’
আসছে ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে ‘তামাকজাত পণ্যের অবৈধ ব্যবসা বন্ধ কর’ এই স্লোগানে বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এ কথা বলেন। এতে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হক প্রমুখ।
জাহিদ মালেক বলেন, ‘চোরাচালান নিয়ন্ত্রণের পাশাপাশি তামাকজাত দ্রব্যের মূল্য বৃদ্ধির জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে এ পণ্যের উপর করবৃদ্ধির প্রস্তাব দেয়া হয়েছে। মূল্যবৃদ্ধি হলে এ পণ্যের সরবরাহ কমবে। এবারের বাজেটে তামাকজাত দ্রব্যের ওপর ১ শতাংশ স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ আরোপ করা হয়েছে। বিড়ি ও সিগারেটের খুচরা বিক্রি ও খোলা সাদাপাতা বিক্রি নিষিদ্ধ করা হলে তামাকজাত দ্রব্যের ব্যবহার কমবে।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০০৯ সালের গ্লোবাল এডাল্ট টোব্যাকো সার্ভে অনুযায়ী বাংলাদেশের প্রায় সোয়া ৪ কোটি মানুষ তামাক ব্যবহার করে। এতে ক্যানসার, হৃদরোগ, স্ট্রোক, ডায়বেটিস, এজমাসহ নানাবিধ প্রাণঘাতি রোগ সৃষ্টি হয়।
বিশ্ব সংস্থার ২০০৪ সালের একটি গবেষণা প্রতিবেদন মতে, তামাকখাতে যেখানে সরকারের বছরে প্রায় ২ হাজার ৪০০ কোটি টাকা আয় হয়, সেখানে তামাকজনিত রোগের চিকিৎসা, অকালমৃত্যু ও পঙ্গুত্বের কারণে বছরে প্রায় ৫ হাজার কোটি টাকার ক্ষতি হয়। ফলে বছরে নীট ক্ষতির পরিমাণ ২ হাজার ৬০০ কোটি টাকা।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘সংশোধিত আইনের বিধি অনুযায়ী ২০১৬ সালের আগামী মার্চ মাস থেকে তামাকজাত দ্রব্যের মোড়কে ছবিসহ স্বাস্থ্য সতর্কবাণী প্রদান করতে হবে। যা তামাকের ক্ষতিকর বিষয়ে মানুষকে সচেতন করতে ভূমিকা রাখবে।’
সংবাদ সম্মেলনে তামাকমুক্ত দিবসের অনুষ্ঠান সূচি ঘোষণা করা হয়। এতে জানানো হয়, ৩১ মে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ৮টায় র‍্যালি অনুষ্ঠিত হবে। ওসমানী মিলনায়তনে সকাল ১০টায় আলোচনা সভা ছাড়াও দেশের প্রতিটি জেলায় র‍্যালি হবে।