ঢাকাThursday , 28 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আইএসআই সদস্য খালেদ ৩ দিনের রিমান্ডে

Link Copied!

ISIগাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে থেকে আটক পাকিস্তানী গোয়েন্দা সংস্থা (আইএসআই) সদস্য খালেদ মেহমুদের তিন দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এলিনা আক্তার পুলিশের ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
গাজীপুর আদালতের পুলিশ পরিদর্শক রবিউল ইসলাম জানান, আটক খালেদ মেহমুদ ২০১৪ সাল থেকে নিজের পরিচয় গোপন করে শ্রীপুর উপজেলার ভাংনাহাটি এলাকায় স্থানীয় ইউনিলায়েন্স টেক্সটাইল কারখানায় ইলেকট্রিক ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন। এর আগে তিনি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এবং বিমান বাহিনীতে কর্মরত ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার সাড়ে ৭টার দিকে তাকে আটক করা হয়। তার ভিসা মেয়াদোত্তীর্ণ এবং তিনি পোশাক খাতকে অস্থিতিশীল করাসহ সরকার বিরোধী কাজের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। পরবর্তীতে তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করে। আদালত যুক্তিতর্ক ও শুনানি শেষে আটক খালেদ মেহমুদের তিনদিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করেন।