ঢাকাThursday , 28 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উত্তরায় কলেজছাত্র খুন

Link Copied!

MARDERনিজস্ব প্রতিবেদক : রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র রিয়াজুল হাসান অনিককে (১৭) ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার সকালে উত্তরা পশ্চিম থানা পুলিশ অনিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়েছে।
উত্তরা ৭ নম্বর সেক্টর ২৪ নম্বর রোডের ১২ নম্বর বাসায় অনিক পরিবারের সঙ্গে থাকতেন। তার বাবার নাম জসিম উদ্দন। তার গ্রামের বাড়ি বাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া।
পারিবারিক সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে বুধবার দিবাগত রাতে উত্তরা ৭ নম্বর সেক্টর এলাকায় অনিককে এলোপাথারি ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে উত্তরা পশ্চিম থানার এসআই ফিরোজ আলম লাশের ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠায়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন খান বলেন, এই ঘটনায় নিহতের পরিবার থানায় হত্যা মামলা দায়ের করেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক যুবকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষনিকভাবে তার নাম জানা যায়নি।