ঢাকাThursday , 28 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মানবপাচার রোধে কঠোর ব্যবস্থা

Link Copied!

Shajanমাদারীপুর প্রতিনিধি : ‘দালালচক্রের ফাঁদে পরে মানুষ অবৈধভাবে বিদেশ পাড়ি দিচ্ছে। দালালচক্র কৌশলে এই মানবপাচার করছে। এই মানবপাচার অতীতে আদম ব্যবসায় নামে প্রকাশ্যে হতো আর এখন তা হয় গোপনে। সরকার এই মানবপাচার রোধে কঠোর ব্যবস্থা নিবে।’
বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে একটি সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান এসব কথা বলেন।
এ সময় মন্ত্রী আরো বলেন, ‘একটি আন্তর্জাতিক দালালচক্রের দ্বারা হচ্ছে এই মানবপাচার। চক্রটি যখন ধরা পড়া শুরু হয়েছে, এখন এই পাচার কমে যাবে। কোস্টগার্ডকে শক্তিশালী করার জন্য ইতোমধ্যে আলাদা বরাদ্দ দেয়া হয়েছে। এবং সমুদ্রসীমাকে নিরাপত্তা দিতে কোস্টাগার্ডকে শক্তিশালী করা গেলে, মানবপাচার কমে যাবে।’
সেমিনারে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশসক জিএসএম জাফরউল্লাহ, পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলামসহ অন্যরা।