ঢাকাThursday , 28 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১০ দিনের রিমান্ডে তুষার-লাভলু

Link Copied!

Rab-Brefingনিজস্ব প্রতিবেদক : রাজধানীতে গারো তরুণীকে ধর্ষণের অভিযোগে আটক তুষার ও লাভলুর ১০দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. সাজ্জাদ হোসেন আসামিদের আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। বিকেলে শুনানি শেষে ঢাকার সিএমএম আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অমিত কুমার দে দুইজনের ১০দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে আটক তুষার ও লাভলুকে পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাব।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে ঢাকার রাস্তায় গারো তরুণীকে গাড়িতে তুলে চলন্ত অবস্থায় দেড় ঘণ্টা ধরে ধর্ষণ করে পাঁচ যুবক। রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় এ ঘটনার পর শুক্রবার ভাটারা থানায় মামলা করেছে ধর্ষণের শিকার মেয়েটির পরিবার। বর্ষবরণের উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারীদের যৌন নিপীড়নের ঘটনায় কেউ গ্রেপ্তার না হওয়ায় বিভিন্ন সংগঠনের আন্দোলনের মধ্যেই ধর্ষণের এ ঘটনা ঘটল।