ঢাকাWednesday , 27 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্লগার রাজীব হত্যা, বাবার সাক্ষ্য নিলো আদালত

Link Copied!

Rajibনিজস্ব প্রতিবেদক : ব্লগার রাজীব হায়দার শোভন হত্যা মামলায় আনসারুল্লাহ বাংলাটিম প্রধান মুফতি জসীম উদ্দিন রাহমানীসহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন নিহতের বাবা ডা. নাজিম উদ্দিন।
ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহমদের ট্রাইব্যুনালে মামলাটির প্রথম সাক্ষি হিসেবে তিনি এ সাক্ষ্য দেন।
প্রথমে ট্রাইব্যুনাল তার জবানবন্দি গ্রহণ করেন, পরে আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন। তার সাক্ষ্য গ্রহণের পর আগামী ২ জুন পরবর্তী দিন ধার্য করেন আদালত।
সাক্ষ্য গ্রহণকালে আনসারুল্লাহ বাংলাটিম প্রধান মুফতি জসীম উদ্দিন রাহমানীসহ গ্রেপ্তারকৃত বাকি আসামিদের দ্রুতবিচার ট্রাইব্যুনালে হাজিরা করা হয়।
অপর আসামিরা হলেন- নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফয়সাল বিন নাইম ওরফে দীপু (২২), মাকসুদুল হাসান অনিক (২৬), এহসানুর রেজা রুম্মান (২৩), মো. নাঈম সিকদার ওরফে ইরাদ (১৯), নাফির ইমতিয়াজ (২২), সাদমান ইয়াছির মাহমুদ (২০) ও রেদোয়ানুল আজাদ রানা (৩০)। আসামিদের মধ্যে রানা পলাতক।
এর আগে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার চতুর্থ মহানগর দায়রা জজ আদালত। ২০১৪ সালের ২৮ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক নিবারণ চন্দ্র বর্মন।
উল্লেখ্য, ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি বাসায় ফেরার পথে পল্লবীর কালশীর পলাশনগরে অজ্ঞাত আততায়ীর হাতে নিহত হন শাহবাগ প্রজন্ম চত্বর আন্দোলনের অন্যতম উদ্যোক্ত রাজীব হায়দার শোভন।
ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৭টা কিংবা পৌনে ৮টার দিকে রাজীব যখন পল্লবীর বাসার দিকে যাচ্ছিলেন তখন বাসার গেটের কাছাকাছি পৌঁছার পর রানা তাকে রিকশা থেকে ধাক্কা দেয় এবং ফয়সাল বিন নাঈম ওরফে দীপ চাপাতি দিয়ে গলা থেকে মাথা আলাদা করার জন্য কোপ দেয়। কোপে রাজীব মারাত্মক আহত হয়ে চিৎকার করে দেয়ালের ওপর পড়ে যান। তারপর ফয়সাল রাজীবকে চাপাতি দিয়ে এলোপাথাড়ি কোপায়।