ঢাকাWednesday , 27 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্বামীর আলোচনা সভায় অংশ নিচ্ছেন খালেদা

Link Copied!

khaleda-নিজস্ব প্রতিবেদক : দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আগামীকাল বৃহস্পতিবার আলোচনা সভার আয়োজন করেছে বিএনপি। আর এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বিকেল ৩টায় বেগম খালেদা জিয়া আলোচন সভায় অংশ নেবেন বলে জানিয়েছেন চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।
এদিকে দলের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, ‘আগামীকাল বৃহস্পতিবার বেলা ৩টায় রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনায় সভায় বিএনপির কেন্দ্রীয় নেতারাসহ দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখবেন। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।’