ঢাকাTuesday , 26 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্বাদে অতুলনীয় ডিমের হালুয়া

Link Copied!

haluaলাইফস্টাইল ডেস্ক : সামনে পবিত্র শব-ই-বরাত। এই দিনে নানা খাবারের সঙ্গে হালুয়ার কদর থাকে অনেক বেশি। তাছাড়া আমাদের সংস্কৃতিতে শব-ই-বরাতের বিশেষ খাবার হিসেবে হালুয়া মিশে গেছে ওতোপ্রতভাবে। এই দিনে অতিথি আপ্যায়নে বাহারি স্বাদের হালুয়া বানানোর মৃদু প্রতিযোগীতাও চলে মা-চাচীদের মাঝে। এই দিনকে সামনে রেখে আমাদের নিয়মিত আয়োজনে আজ দেখে নেয়া যাক স্বাদে অতুলনীয় ডিমের হালুয়া বানানোর কৌশল।
যা যা লাগবে
ডিম ৪টা, চিনি ১ কাপ, ঘন দুধ ১ কাপ, ঘি ২ টেবিল চামচ, দারুচিনি ৩ টুকরা, এলাচ ২ টি, পেস্তা বাদাম ১ টেবিল চামচ, কিসমিস ১ টেবিল চামচ।
যেভাবে করবেন
একটি পাত্রে ডিম নিয়ে কাঁটা চামচ দিয়ে ভালো করে ফেটে নিন। এবার সব উপকরণ দিয়ে আবার ভালোভাবে ফেটিয়ে রাখতে হবে। এবার একটি সসপ্যানে ঢেলে মৃদু আঁচে চুলায় দিয়ে দ্রুত নাড়তে থাকুন। খেয়াল রাখতে হবে যেন, প্যানের তলায় লেগে না যায়। কিছুক্ষণ পর ডিম জমাট বেঁধে ঝুরঝুরা হবে। হালুয়া তেলের উপর হয়ে উঠে আসবে। এবার নামিয়ে সুন্দর একটি পাত্রে পরিবশেন করুন। তার ওপর পেস্তা বাদাম ও কিসমিস ছড়িয়ে দিলে দেখতে অনেক সুন্দর লাগবে।