ঢাকাTuesday , 26 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১৩ মাদকসেবীর জেল-জরিমানা

Link Copied!

Jailঝিনাইদহ প্রতিনিধি : মহেশপুরে ১৩ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করেছে মোবাইল কোর্ট।
সোমবার রাতে এ অভিযান চালানো হয়। দণ্ডিতরা হলো-মহেশপুর উপজেলার আব্দুস সাত্তারের ছেলে সামাউল (৪৫), খুলনার কয়রা উপজেলার ফতেকাটি গ্রামের মোহাম্মদ সর্দারের আজিজুল হক (২৭), মহেশপুর উপজেলার পরামন্দপু গ্রামের হবিবুর রহমানের ছেলে রিংকু (২৪), হাটখালিশপুরের মাইন উদ্দিনের ছেলে মেজবাউল (২৮), শ্যামল কুমারের ছেলে দয়াল (২৭), মকবুল হোসেনের ছেলে রোকন (৩৫), আব্দুল খালেকের ছেলে আবু তালেব (৫৫), গোয়াল হুদা গ্রামের ভাটাই শেখের ছেলে ঝন্টু (২৪), কন্ঠ কুমারের ছেলে পরিতোষ (৩০) ও নিরঞ্জনের ছেলে বিনয়।
পুলিশ জানায়, মাদক সেবন করা অবস্থায় মহেশপুর উপজেলার বিভিন্ন স্থান থেকে ১০ জনকে আটক করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাফিজ আল আদাসের নেতৃত্বে মোবাইল কোর্ট বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ১৯৯০ এর ৭ এর (ক) ধারা মোতাবেক প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদাণ করে।
এ ছাড়া ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোশারফ হোসেন পুলিশ ও বিজিবি নিয়ে টাস্কফোর্সের মাধ্যমে মহেশপুর উপজেলার লড়াইঘাট গ্রামে অভিযান চালায়। সেসময় ওই গ্রামের আলী আজম খানের ছেলে ফারুক খান (৫৫), চুয়াডাঙ্গা জেলার জীবন নগর উপজেলার ধান্যখোলা গ্রামের মিজান মণ্ডল (৪০) ও মহেশপুর উপজেলার সরতপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে নুরুল ইসলামকে (৫৮) ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
পরে মহেশপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাফিজ আল আসাদের নেতৃত্বে মোবাইল কোর্ট বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ৭ এর (ক) ও ৯ এর (ক) ধারা মোতাবেক ফারুক খান ও মিজান মণ্ডলকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং নুরুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মহেশপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাফিজ আল আসাদ বিষয়টি নিশ্চিত করেছেন।