ঢাকাTuesday , 26 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জামায়াত নিষিদ্ধের রায় আসছে শিগগিরই

Link Copied!

Mujammelনিজস্ব প্রতিবেদক : যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত জামায়াতে ইসলামীকে নিষিদ্ধে মামলার রায় শিগগিরই হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
তিনি বলেন, ‘জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার মামলাটি প্রক্রিয়াধীন। তবে শিগগিরই এ মামলার রায় হবে।’
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত ‘বঙ্গবন্ধু-বাংলাদেশ, উন্নয়নের রূপকার জননেত্রী শেখ হাসিনার কার্যক্রম’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মোজাম্মেল হক বলেন, ‘জামায়াতসহ সকল প্রকার যুদ্ধাপরাধীদের বিচার করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।’
আলোচনা সভায় জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ বলেন, ‘বিএনপি হত্যার রাজনীতিতে বিশ্বাসী। জিয়াউর রহমান যেমন বঙ্গবন্ধুকে হত্যা করেছিল তেমনি ২০০৪ সালে তার কুপুত্র তারেকও শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল।’
সিটি নির্বাচন প্রসঙ্গে ফিরোজ বলেন, ‘বিএনপি সিটি নির্বাচন বর্জন করে বিশ্ববাসীর কাছে আওয়ামী লীগকে হেয়প্রতিপন্ন করতে চেয়েছিল। কিন্তু তারা তা ব্যর্থ হয়েছে, কারণ বিশ্ববাসী জানে সিটি নির্বাচন সুষ্ঠু হয়েছে। আওয়ামী লীগ যদি সিটি নির্বাচনের মতো সুষ্ঠু নির্বাচন করতে পারে তবে ২০১৯ সালের নির্বাচনেও এমন কোনো শক্তি নেই যে আওয়ামী লীগকে পরাজিত করবে।’
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল কাওসার, এমএ করিম, বলরাম পোদ্দার প্রমুখ।