ঢাকাTuesday , 26 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আবাসিক হোটেলে গলা কেটে হত্যা, আটক ৫

Link Copied!

armsদিনাজপুর প্রতিনিধি : পার্বতীপুরের একটি আবাসিক হোটেলে মোহাম্মদ আলী (৪৪) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার মধ্যরাতে দিনাজপুরের পার্বতীপুর শহরের সাজেদুর মার্কেটের অবস্থিত রজনীগন্ধা আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আলী বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার হাজিপুর গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।
হোটেল ম্যানেজার রফিকুল ইসলাম নান্নু সাংবাদিকদের জানান, গত ১৮ মার্চ বলপেন সরবরাহকারী পরিচয় দিয়ে বোডিংয়ের ২০নম্বর রুমটি ভাড়া করেন মোহাম্মদ আলী। তিনি আড়াই মাস ধরে রুমটিতে অবস্থান করছেন।
সোমবার রাত ১টার দিকে ওই কক্ষ থেকে গোঙানির শব্দ পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। পরে উপ-পরিদর্শক এসআই মো. মোস্তাফা কামাল ও রাসেলসহ পুলিশের একটি দল রক্তাক্ত অবস্থায় মোহাম্মদ আলীকে উদ্ধার করে তাৎক্ষণিক পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।
পরে তাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মোহাম্মদ আলী চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর পৌনে ৪টার দিকে তিনি মারা যান।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল আলম হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করা হয়েছে।