ঢাকাMonday , 25 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা হবে

Link Copied!

Mayaনিজস্ব প্রতিবেদক : রাজধানীর ঝুঁকিপূর্ণ ভবনগুলো লাল রং দিয়ে চিহ্নিত করা হবে বলে জানিয়েছেন ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
দক্ষিণপূর্ব এশিয়ায় বিশেষ করে নেপাল, ভারত এবং বাংলাদেশে ঘন ঘন ভূমিকম্প এবং প্রাকৃতিক দুর্যোগ হওয়ার প্রেক্ষাপটে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
ত্রাণমন্ত্রী বলেছেন, ‘রাজধানী ঢাকায় ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা প্রায় ৭০ হাজার। এই ভবনগুলোকে লাল রং করে অন্যান্য ভবন থেকে আলাদা করা হবে। এখানে যেন কেউ বসবাস না করে। কেউ যদি বসবাস করেও তা তার নিজ দায়িত্বে করতে হবে।’
সোমবার বিকেলে শিরডাপ মিলনায়তনে ‘দুর্যোগ মোকাবিলায় করণীয়’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ত্রাণমন্ত্রী এসব কথা বলেন। দুর্যোগ মন্ত্রণালয়, ইন্টারন্যাশনাল রিকভারি প্লাটফর্মসহ বেশ কয়েকটি বেসরকারি সংস্থার এ কর্মশালার আয়োজন করে। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সত্যব্রত সাহা ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
ত্রাণমন্ত্রী বলেন, ‘আমাদের সবাইকে ভূমিকম্পের সময় করণীয় সম্পর্কে জানতে হবে। এজন্য শিশুদের পাঠ্যবইয়ে একটি অধ্যায় সংযুক্ত করা হবে। এমনকি শিক্ষার্থীরা স্কুলে শরীর চর্চা করার পর দুযোর্গ মোকাবিলায়, বিশেষ করে ভূমিকম্পের সময় কী করতে হবে তাৎক্ষণিক তার একটি মহড়া করবে। শিক্ষকদেরও দুর্যোগ ও ভূমিকম্পে করণীয় সম্পর্কে প্রশিক্ষণের ব্যবস্থা করা জরুরি।’
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘প্রতিবছর একটি দিনকে দুর্যোগ মোকাবিলা দিবস হিসেবে পালন এবং ওই দিনে দুযোর্গ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির বিষয়ে প্রচারণার ব্যবস্থা করা হবে।’