ঢাকাMonday , 25 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আব্বাসের জামিন আবেদন খারিজ

Link Copied!

Mirja-abbasনিজস্ব প্রতিবেদক : গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগে রাজধানীর মতিঝিল ও পল্টন থানার দুই মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের আগাম জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সিটি নির্বাচনে অংশ নেয়ার পর এ দুই মামলায় আগাম জামিন চেয়েছিলেন আব্বাস।
আব্বাসের আবেদন দুটি শুনানির পর প্রধান বিচারপতি গঠিত তৃতীয় বেঞ্চের বিচারপতি রুহুল কুদ্দুস সোমবার এ আদেশ দেন। দুইদিন শুনানি শেষে আজ এ আদেশ দেয়া হলো। এরআগে আব্বাসের জামিন প্রশ্নে হাইকোর্টের একটি বেঞ্চ দ্বিধা-বিভক্ত আদেশ দেয়ায় গত ২৫ এপ্রিল প্রধান বিচারপতি তৃতীয় বেঞ্চ গঠন করে দেন। আজ শুনানি শেষে তৃতীয় বেঞ্চ আব্বাসের জামিন আবেদন খারিজ করে দেন।
আদালতে আব্বাসের পক্ষে শুনানি করেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এজে মোহাম্মাদ আলী। সঙ্গে ছিলেন বারের সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির উল্লাহ।
বিষয়টি জানিয়েছেন বিএনপিপন্থি আইনজীবী ব্যারিস্টার এহসানুর রহমান।
উল্লেখ্য, সিটি করপোরেশন নির্বাচনের আগে গত ১৫ এপ্রিল বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মির্জা আব্বাসের আগাম জামিন শুনানিতে দ্বিধাবিভক্ত আদেশ দেন। আব্বাসের বিরুদ্ধে পল্টন ও মতিঝিল থানায় পুলিশের দায়ের করা গাড়ি পোড়ানো ও নাশকতার মামলায় জ্যেষ্ঠ বিচারপতি জামিন দিলেও কনিষ্ঠ বিচারপতি জামিন আবেদন খারিজ করে দেন। আজও সে জামিন আবেদন খারিজ হয়ে গেল।