ঢাকাMonday , 25 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গারো তরুণীর ধর্ষকদের শাস্তি চায় জামায়াত

Link Copied!

jamat-logoনিজস্ব প্রতিবেদক : রাজধানীর কুড়িল এলাকা থেকে এক গারো তরুণীকে মাইক্রোবাসে তুলে নিয়ে ধর্ষণের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামি।
রোববার সন্ধ্যায় জামায়াতের প্যাডে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান।
বিবৃতিতে বলা হয়েছে, ‘গত বৃহস্পতিবার রাতে রাজধানী ঢাকার কুড়িল বাসস্ট্যান্ড থেকে এক আদিবাসী গারো তরুণীকে দুর্বৃত্তরা মাইক্রোবাসে তুলে নিয়ে চলন্ত মাইক্রোবাসের মধ্যে গণধর্ষণ করেছে। এ নির্মম ঘটনার নিন্দা জানানোর কোনো ভাষা নেই। এ ঘটনার দ্বারা দেশের নারী সমাজকে অপমানিত করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তরা মানুষ নামের কলঙ্ক। বর্তমান সরকারের আমলে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির যে মারাত্মক অবনতি ঘটেছে এ কলঙ্কিত ঘটনা তারই জ্বলন্ত প্রমাণ। দেশে আজ খুন, ধর্ষণ, ডাকাতি, ছিনতাই, গুম, হত্যা, অপহরণ সর্বগ্রাসী রূপ ধারণ করেছে। দেশের মানুষের জান-মাল ও ইজ্জত-আবরুর কোনো নিরাপত্তা নেই। অথচ দেশের মানুষের জানমাল ও ইজ্জত-আবরুর নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। এ দায়িত্ব পালনে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে।’
বর্ষবরণ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যৌন নিপীড়নের ঘটনার বিচার না হওয়ার কারণে দেশে নারী হত্যা, নারী ধর্ষণ ও অপহরণ, গুম, খুন আশঙ্কাজনকভাবে বেড়েছে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।