টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের আশেকপুর বাইপাস নামক স্থানে বাসচাপায় একজন কিশোর নিহত হয়েছে।
সোমবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ইমরান মিয়া (১৪) সদর উপজেলার করটিয়া ইউনিয়নের কিষ্টনগর গ্রামের বাসিন্দা।
টাঙ্গাইল পুলিশ পরিদর্শক শাহ আরিফুর রহমান জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর শহর বাইপাস নগরজলপাই নামকস্থানে রাস্তা পাড় হচ্ছিল ইমরান। এসময় উত্তরবঙ্গগামী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

