ঢাকাMonday , 25 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রেমিকা যখন অপহরণকারী দলের সদস্য…

Link Copied!

Kidnefনিজস্ব প্রতিবেদক : নগরীর হালিশহরের শান্তিবাগ এলাকায় প্রেমিককে ডেকে নিয়ে বাসায় জিম্মি করে মুক্তিপণ দাবি করেছে কথিত প্রেমিকা ও তার সহযোগিরা। তবে শেষ রক্ষা হয়নি তাদের।  পুলিশের হাতে আটক হয়েছেন কথিত প্রেমিকাসহ তিন অপহরণকারী। এসময় শাহাদাত হোসেন নামের অপহরণের শিকার একজনকে উদ্ধার করেছে পুলিশ।
সোমবার গভীর রাতে হালিশহরের শান্তিবাগ ও তাসফিয়া কমিউনিটি সেন্টার এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে খুলশী থানা পুলিশ।
আটককৃতরা হলেন- মোছাম্মৎ মণি আক্তার (২৩), মো. লিটন (২৫) ও মো. রনি (২৮)।
খুলশী থানার ওসি নেজাম উদ্দিন বলেন, ‘খুলশী থানাধীন ঝাউতলা এলাকার বাসিন্দা শাহাদাত হোসেনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে প্রতারক মণি আক্তার। একপর্যায়ে দেখা করার কথা বলে গতকাল রোববার সকালে শাহাদাতকে হালিশহরের শান্তিবাগ এলাকায় ডেকে নিয়ে যায় মণি। ওই এলাকায় যাওয়ার পর শাহাদাতকে জিম্মি করে তার পরিবারের কাছে দেড় লাখ টাকা দাবি করে কথিত প্রেমিকা মণি ও তার সহযোগিরা।’
ওসি বলেন, ‘এ ঘটনার পর রোববার বিকেলে শাহাদাতের ভাই থানায় এসে একটি সাধারণ ডায়েরী করেন। এরপর এ ঘটনার উপর নজর রাখছিল পুলিশ। রোববার রাতে পুলিশের পরিকল্পনার অংশ হিসেবে তাদেরকে ৫০হাজার টাকা বিকাশে পাঠানো হয়। এরপর অপহরণকারীরা বাকি এক লাখ টাকা দাবি করায়, তাদেরকে বলা হয়, রাতে বিকাশ বন্ধ থাকায় বাকি এক লাখ টাকা সরাসরি দেওয়া হবে।’
ওসি আরো বলেন, ‘পরিকল্পনা অনুযায়ী শাহাদাতের ভাই টাকা নিয়ে হালিশহরের তাসফিয়া কমিউনিটি সেন্টারের সামনে যায়। এসময় টাকা নিতে আসাদের ধরে ফেলেন ঘটনাস্থলের কিছুটা দূরে থাকা খুলশী থানা পুলিশের একটি দল। এরপর তাদেরকে নিয়ে শান্তিবাগের একটি ভবনে অভিযান চালিয়ে শাহাদাতকে উদ্ধার ও তিন অপহরণকারীকে আটক করে পুলিশ।’
এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।