ঢাকাMonday , 25 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রুটির সঙ্গে বিশেষ স্বাদের মুরগি ভুনা

Link Copied!

murgi-vuna-লাইফস্টাইল ডেস্ক : সময়, রুচি আর আপ্যায়ন ভেদে মুরগির মাংসের নানা পদ আমাদের জানা। কিন্তু ধনে পাতা দিয়ে বিশেষ স্বাদের মুরগি ভুনা খাওয়া হয়েছে কখনো? বিশেষ ভাবে রান্না এই মাংস রুটির সঙ্গে খেতেই বেশি মজাদার। সাদা ভাত বা পোলাওয়ের সঙ্গে এই ভুনা মন্দ যায় না। শব-ই-বরাতের বিশেষ রান্নার তালিকায় রাখতে পারেন বিশেষ স্বাদের এই মেনু। এ উপলক্ষ্যে অন্যের রান্নার থেকে নিজের রান্নায় দিতে পারেন কিছুটা ভিন্নতার ছোঁয়া। আসুন তবে শিখে নেয়া যাক ধনে পাতায় মুরগি ভুনা।
যা যা লাগবে
মুরগির মাংস এক কেজি, পিঁয়াজ কুচি ১ কাপ, রসুন কুচি ১ টেবিল চামচ, আদা কুচি ২ টেবিল চামচ, কাঁচামরিচ কুচি ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, ধনেপাতা কুচি ২ কাপ, জিরা গুঁড়া ১ চা চামচ, এলাচ-দারুচিনি গুঁড়া এক চা চামচ, চিনি আধা চা চামচ, লেবুর রস ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, তেল প্রয়োজনমতো, পানি পরিমাণমতো।
যেভাবে করবেন
মুরগির টুকরোগুলোকে ভালো করে ধুয়ে লবণ আর হলুদ মেখে রেখে দিতে হবে। কড়াইতে তেল গরম হলে মাংসের টুকরোগুলোকে বাদামী করে ভেজে তুলে রাখুন। এবার কড়াইতে জিরা, পিঁয়াজ, এলাচ-দারুচিনি, আদা ও রসুন কুচি দিয়ে ২ থেকে ৩ মিনিট কষাতে হবে। মুরগির টুকরোগুলোকে দিয়ে ভালো করে ২ থেকে ৩ মিনিট ধরে মিশিয়ে নাড়তে থাকুন। এখন ১ কাপ পানি দিয়ে মাঝারি আঁচে ঢেকে রান্না করুন ১০ মিনিট। পানি শুকিয়ে অর্ধেক হলে কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, লেবুর রস ও চিনি মিশিয়ে দিন। অল্প আঁচে রাখুন আরও কিছুক্ষণ। ঝোল মাখা মাখা হলে নামিয়ে আনতে হবে। গরম ভাত, পোলাও বা রুটির সঙ্গে খেতে আলাদা স্বাদের যোগান দেবে ধনেপাতায় মুরগী ভুনা।