লাইফস্টাইল ডেস্ক : ভালোবাসায় মাতাল হওয়ার অনুভূতি কেমন, মদ্যপানে মাতাল হওয়ার মতোই? নতুন এক পরীক্ষায় দুই পদ্ধতিতেই একই রকম মাতাল হওয়ার প্রমাণ পাওয়া গেছে। পরীক্ষায় দেখা গেছে- মদ্যপানের মতো ভালোবাসার হরমোন অক্সিটোসিন মানুষের অনুভূতিতে বিশ্রাম, সুখ এবং অনেক বেশি আত্মবিশ্বাসের জন্ম দেয়। বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইয়ান মিশেল তার দল নিয়ে গবেষণা করেছেন শরীরে ভালোবাসার অক্সিটোসিন হরমোন এবং অ্যালকোহলের প্রভাব নিয়ে। ভিন্ন উদ্দেশ্যে মস্তিষ্ক এটা গ্রহণ করালেও উভয়ে একই কাজ করে।
মিশেল এই পরীক্ষাটি অব্যাহত রাখেন নিরপেক্ষ জায়গা থেকে। ভুক্তভোগীদের মানসিক চাপ বা উত্তেজনা, সামাজিক কার্যক্রমের মধ্য দিয়ে নানা জায়গায় এর প্রভাব পর্যবেক্ষণ করেছেন।
ভালোবাসার অনুভূতি মানুষকে তার কাঙ্ক্ষিত সঙ্গীর প্রতি এতো বেশি আকৃষ্ট করে যে তাকে ছাড়া একটা মুহূর্ত কল্পণা করা সম্ভব হয় না। তাকে নিয়ে ভাবতে ভাবতে নিজের মনেই সবকিছু দখলে চলে আসে। আর এই ভাবনার সময়ে ভালোলাগা, সুখ, আত্মবিশ্বাস সবই থাকে। যখন কোনো ব্যক্তি মদ্যপান করেন তখনও তার মনেও একই ধরনের অনুভূতি কাজ করে। তবে অতিরিক্ত আত্মবিশ্বাস মানুষকে কখনো কখনো বেপরোয়া করে তোলে। এইভাবে ভালোবাসা এবং মদপানের পর অনুভূতির বিকৃতি ঘটতে পারে। উল্লেখযোগ্য ভালো দিকের মধ্যে অনেকে উদার, স্বেচ্ছায় বিশ্বস্ত হওয়ার প্রবণতা বা উপকারী হয়ে যেতে পারে। আবার উল্টো দিক বিবেচনা করলে দেখা যায়- ভুক্তভোগীদের কেউ কথা দিয়ে বরখেলাপের চর্চা করেন, উদ্ধত আচরণ করেন, হিংসুটে হন, আগ্রাসী হতে পারেন আবার দাম্ভিকতাও দেখাতে পারে।

