ঢাকাMonday , 25 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সোনামনি খুশি রঙিন মাছে

Link Copied!

fishলাইফস্টাইল ডেস্ক : সোনামনিকে খেলনা কিনে দিয়েছেন অনেক বেশি। তবু তার বায়না মেটে না কোনো কিছুতে। ঠিক এমন সময়ে তার হাতে তুলে দিতে পারেন আপনার তৈরি খেলনা মাছ। রঙের বাহারে ভরা এসব মাছ তৈরি করা যেমন সহজ, আবার সময়ও বাঁচায়। বাচ্চাকে সামনে রেখে মাছটি একবার তৈরি করুন, এবার তাকে করতে বলুন। খেলনা পেয়ে বাচ্চার মন থাকবে খুশি। পরে নিজে তৈরি করতে গিয়ে ব্যস্ত সময় পার হবে তার। তাই আসুন, এক নজরে দেখে নেয়া যাক রঙিন সব মাছ তৈরির পদ্ধতি।
যা যা লাগবে
ভিন্ন ভিন্ন রঙের কাগজ, কাগজ কাটার কাচি, মাছ আঁকার জন্য পেন্সিল, আঠা।
যেভাবে করবেন
প্রথমে একটি কাগজের ওপর মাছের আকৃতি দিতে হবে। এবার দাগের ওপর দিয়ে মাছ কেটে নিতে হবে। মাছটা দুই ভাগে ভাজ করতে হবে। এবার মাছের দেহে লম্বা ফালি করে কেটে নিন। ফালির মাঝ দিয়ে ভিন্ন রঙের চিকোন কাগজ দিয়ে থাকে থাকে বুনে নিতে হবে। এবার চোখের জায়গায় একটা কালো রঙের কাগজ আঠা দিয়ে লাগিয়ে দিন। ব্যস হয়ে গেল রং বেরঙের মাছ। এমন রঙিন মাছ পেয়ে সোনামনির আনন্দ বেড়ে যাবে কয়েকগুণ।