ঢাকাMonday , 25 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খেতে বসলে দু’একটা ভাত পড়বেই

Link Copied!

Jafarনেত্রকোনা প্রতিনিধি : সিলেটে ব্লগার অনন্ত দাস হত্যা, ঢাকায় পহেলা বৈশাখে নারী নির্যাতন, মাইক্রোবাসে গারো নারী ধর্ষণ, সাগর পথে মানবপাচার বৃদ্ধিসহ বিভিন্ন ঘটনাকে কঠোর উল্লেখ করে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ বলেন, ‘দেশে দুই একটা ঘটনা ঘটছে সেটা আমরা অস্বীকার করি না। দেশে এতো জনগণ, এতো বড় পপুলেশন, কিছুতো ছিটেফোটা থাকবেই। সব জায়গাতেই থাকে। ভাত খেতে বসলে প্লেট থেকে দু’একটা ভাত পড়বেই।’
সোমবার নেত্রকোনা সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘আমরা চেষ্টা করে যাচ্ছি, যে সব ঘটনা ঘটছে সেগুলো দ্রুত আমাদের নিয়ন্ত্রণে রেখে যেন জনগণকে সন্তুষ্ট করা যায়।’
এসময় তার সঙ্গে নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া উপ-মন্ত্রী আরিফ খান জয়, আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সম্পাদক আহমদ হোসেন, নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতীক, আওয়ামী লীগের উপ-কমিটির সহ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মতিন, নজরুল ইসলাম খানসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে কাজী জাফর উল্লাহ নেত্রকোনার আটপাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দেন।