নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সফররত চীনের উপ-প্রধানমন্ত্রী লিউ ইয়ানডং সোমবার সকালে বাংলাদেশ জাতীয় জাদুঘর পরিদর্শন করেন।
এ সময় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী ও ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত মা মিংকিয়াং উপস্থিত ছিলেন।
চীনের উপ-প্রধানমন্ত্রী লিউ ইয়ানডং তিনদিনের সরকারি সফরে গতকাল রোববার বিকেলে ঢাকায় এসে পৌঁছান। সফরের প্রথম দিনই সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ শেষে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং একটি ‘বিনিময়পত্র’ স্বাক্ষর করেন।
আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখেন। এ সময় বিশ্বাবদ্যিালয়ের উপচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকীসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এরপর চীনা মন্ত্রী জাতীয় জাদুঘর পরিদর্শনে যান। আজ বিকেল ৩টায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং বিকলে ৫টায় বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে।
আগামী কাল মঙ্গলবার বিকেলে তিনি ইন্দোনেশিয়ার জাকার্তার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

