ঢাকাSunday , 24 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মগবাজারে গুলি করে ৩৩ লাখ টাকা ছিনতাই

Link Copied!

taka_নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মগবাজারে ঔষধ কোম্পানির এক এ্যাকাউন্টস অফিসারকে গুলি করে ৩৩ লাখ টাকা ছিনতাই হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ছিনতাইকারীদের গুলিতে আহত হয়েছেন সেলিম (৩৫) নামের ওই ব্যবসায়ী।
রোববার দুপুর একটার দিকে মগবাজার বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, তিনি স্যানোফি নামের একটি ওষুধ কোম্পানিতে কর্মরত আছেন সেলিম। তার সহকর্মী পিন্টু রঞ্জন দাশ জানান, তারা তিন সহকর্মী মিলে ব্র্যাক ব্যাংকে টাকা জমা দিতে যাচ্ছিলেন। এসময় তাদেরকে অনুসরণ করে আসা তিনটি মোটসাইকেলে ছিনতাইকারীরা পথরোধ করে এবং এলোপাতাড়ি গুলি করতে থাকে। তাদের গুলি এসে লাগে সহকর্মী সেলিমের কোমরে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।