ঢাকাSunday , 24 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ৩

Link Copied!

ফাইল ছবি

সাতক্ষীরা প্রতিনিধি : তালায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিরজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রায় অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছে।
রোববার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন- ডুমুরিয়ার গামছা বিক্রেতা আসাদ (৪৮), বিদ্যানন্দকাটি গ্রামের জেলে খাতুন (৪৫) ও পাটকেলঘাটার বড়বিলা গ্রামের হারাধনের মেয়ে টুম্পা রানী (১৮)। টুম্পারানীর গত এক সপ্তাহ পূর্বে ডুমুরিয়া গ্রামে বিয়ে হয়। সকালে স্বামীর সঙ্গে তিনি বাবার বাড়ি বড়বিলা গ্রামে আসছিলেন।
স্থানীয়রা জানায়, সকাল ১০টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা বাস খুলনা মেট্রো জ -১১-০১৬১ খুলনা সাতক্ষীরা মহাসড়কের শুভাশুনি কলেজের কাছে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়।
এসময় আহত হন- তালার টেংরামারী গ্রামের আসাদুল ইসলাম (৩২) যশোরের আরিফ (২৫), খুলনা মুন্সিপাড়ার হাসিনা (৩২), ধুলিহর গ্রামের সাবিনা (২২), চুক নগর গ্রামের পলাশ (২২) ও তার স্ত্রী শম্পা (১৮)। আহত ব্যক্তিদের সাতক্ষীরা খুলনা ও পাটকেলঘাটার বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।