ঢাকাSaturday , 23 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জমি নিয়ে বিরোধে গৃহবধূ খুন

Link Copied!

MARDERনওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে ফেনসি আখতার (২৮) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। এ ঘটনায় আরো ২ জন আহত হয়েছেন।
শনিবার দুপুর ১২টায় মান্দা উপজেলার শিমলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ওই গ্রামের সৌয়দ আলীর স্ত্রী। আহতরা হলেন- নিহত গৃহবধূর মা নুরুন নাহার (৪৪) ও বোন মিলি খাতুন (১৭)।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, দীর্ঘদিন ধরে আয়নাল হোসেনের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। দুপুরে এর জেরে মারপিটে ওই গৃহবধূর মৃত্যু হয়। লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।