ঢাকাFriday , 22 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রাকচাপায় একই পরিবারের ৪ জনসহ নিহত ৬

Link Copied!

deadপঞ্চগড় প্রতিনিধি : জেলার তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কের চারমাইল এলাকায় ট্রাকের ধাক্কায় চালক ও একই পরিবারের চার জনসহ ৬ ইজিবাইক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হন আরো একজন।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলা সদরের সাতমেরা ইউনিয়নের জামুড়িবাড়ী গ্রামের জয়েনউদ্দিনের ছেলে আমিরুল ইসলাম (৩৬), তার স্ত্রী জেসমিন আক্তার (২৫), মেয়ে ওরপি (৬), চাচি নার্গিস আক্তার (৩৫), অটোরিকসার চালক মোস্তাফিজুর রহমান (৩০) এবং দশম শ্রেণীর ছাত্র মনির।
পুলিশ জানায়, সকালের দিকে পঞ্চগড় থেকে তেঁতুলিয়াগামী একটি চারমাইল এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলে চালকসহ ৬ যাত্রী নিহত হন। আহত হন আরও একজন।
আহতদের উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।