ঢাকাFriday , 22 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাস্তা নির্মাণ নিয়ে সংঘর্ষ, নিহত ২

Link Copied!

songersoময়মনসিংহ প্রতিনিধি : জেলার গফরগাঁওয়ের পাগলা থানার উস্তি ইউনিয়নের খেউলি গ্রামে রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে দুই জন নিহত ও চার জন আহত হয়েছেন।
শুক্রবার দুপুর ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন-আব্দুস সামাদ (৫০) কালু খাঁ (৫৫)।
পাগলা থানার ওসি বদরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাড়ির পাশের একটি রাস্তা নিয়ে বিরোধের জেরে দুপুরের দিকে সামাদের সাথে প্রতিবেশীর কথাকাটাকাটি হয়। এর এক পর্যায়ে তার সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই আব্দুস সামাদ নিহত হন। কালু খাঁকে আহত অবস্থায় গফরগাঁও হাসপাতালে নেয়ার সময় পথে মারা যান।
আহতদের স্থানীয় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।