ঢাকাFriday , 22 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরকারের নির্লিপ্ততা ভাঙাতেই স্বাক্ষর কর্মসূচি

Link Copied!

Gonosakkhorনিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি হাসান তারেক বলেছেন, ‘১০ লাখ গণস্বাক্ষর নিয়ে আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দেবো। সেটা পাওয়ার পর সরকার উপলদ্ধি করতে পারবে এবং নির্লিপ্ত না থেকে কার্যকর পদক্ষেপ নেবে বলে আমরা আশা করছি। সরকারের নির্লিপ্ততা ভাঙাতেই এ স্বাক্ষর কর্মসূচি।’
সারাদেশে নারী ও শিশুর উপর যৌন সন্ত্রাসের প্রতিবাদে ১০ লাখ গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে গণস্বাক্ষর আদায়কালে তিনি সাংবাদিকদের সামনে একথা বলেন।
তারেক বলেন, ‘আমরা মানুষের মাঝে ব্যাপক সাড়া দেখতে পাচ্ছি। সারাদেশে ছাত্র ইউনিয়নের কর্মীরা এই কাজে নেমেছেন। এই কর্মসূচি আগামী মাসের ২ তারিখ পর্যন্ত চলবে।’
তিনি বলেন, গ্রীষ্মকালীন ছুটি চলবে তাই স্কুল কলেজগুলো বন্ধ থাকবে। তাই স্কুলের শিক্ষার্থীদের একধরনের আক্ষেপ আছে যে, তারা এ কর্মসূচিরতে সক্রিয়ভাবে অংশ নিতে পারছে না। এটা বিবেচনয়া নিয়ে আমরা কিছুটা সময় বাড়াতে পারি।’
এরমধ্যে শুধু ঢাকাতেই প্রায় ৫০ হাজার গণস্বাক্ষর সংগ্রহ হয়ে গেছে জানিয়ে তিনি বলেন, ‘সবখানে প্রচারণা চলছে। তবে সব জায়গার খবর আমাদের কাছে এসে পৌঁছায়নি। তবে যতটুকু এসেছে তা হলো, গত কয়েকদিনে স্বাক্ষর প্রায় আড়াই লাখ ছাড়িয়ে গেছে। আমরা আশা করছি নির্দিষ্ট সময়ের আগেই আমাদের লক্ষ্যমাত্রা পুরণ হবে।’
ছাত্র ইউনিয়ন সভাপতি বলেন, ‘আন্দোলনের বিভিন্ন পর্যায় থাকে। তার মধ্যে একটা হলো মানুষকে সম্পৃক্ত করার পর্যায়। আমরা এখন সেই পর্যায়ে আছি। আমরা মানুষের মাঝে এক ধরনের সচেতনা তৈরি করতে চাই।’
এই কর্মসূচির পরও দাবি পূরণ না হলে আলোচনার মাধ্যমে আরও কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারেক।
ছাত্র ই্উনিয়নের সাধারণ সম্পাদক লাকী আকতার বলেন, ‘আমাদের কর্মসূচি এগিয়ে চলছে। তা ১০ লাখ না হওয়া পর্যন্ত চলবে। এ স্বাক্ষরের কপি সরকার হাতে পেয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলে আমরা আশা করছি।’
সকাল সাড়ে ১০ টা থেকে ১২ টা পর্যন্ত রেলস্টেশনে প্লাটফর্মে অপেক্ষমান যাত্রীদের মাঝে চলে এ স্বাক্ষর অভিযান। তবে বিরতি দিয়ে তা দুপুরের পর সদরঘাট এলাকায় শুরু হবে বলেও জানান লাকী।