নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩৫০ কার্টন বিদেশি সিগারেট জব্ধসহ মো. শাহীন শেখ নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
জব্ধকৃত সিগারেটের বাজারমূল্য ১০ লাখ টাকা। অবৈধভাবে আমদানি করে ঘোষণা ছাড়াই বিমানবন্দর দিয়ে সিগারেটগুলো খালাস করার চেষ্টা করেছিলেন আটক যাত্রী।
শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার উম্মে নাহিদা আক্তার জানান, মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে এমএইচ ১০২ নম্বর ফ্লাইটে ওই যাত্রী দুপুর ১২টার দিকে বাংলাদেশে আসে। এরপর ১২টা ২০ মিনিটে বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাকে আটক করা হয়।
ওই যাত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও তিনি জানান।

