ঢাকাThursday , 21 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বজ্রপাতে ২ নারীর মৃত্যু

Link Copied!

fireপঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে বজ্রপাতে দুই নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলার আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বালিয়া-মহারাজা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। মৃতরা হলেন- জেলার আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বালিয়া-মহারাজা এলাকার মৃত পালানু চন্দ্র সিংহের স্ত্রী বুদো রানী (৫০) ও একই এলাকার ঈশ্বর চন্দ্রের স্ত্রী সবিতা রানী (৩০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হালকা বৃষ্টি হচ্ছিল। এসময় ওই দুই নারী বাড়ির উঠোনে কাজ করছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
আলোয়াখোয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. তোহিদুল ইসলাম বজ্রপাতে ওই দুই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।