ঢাকাThursday , 21 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মসজিদের টাকা তাই নেয়নি ডাকাতরা!

Link Copied!

robberসিলেট প্রতিনিধি : কথায় আছে না, ‘চোরে শোনে না ধর্মের কাহিনী।’ তবে এটিকে উল্টিয়ে দিল ডাকাতি করতে আসা ডাকাতরা। একদল ডাকাত ডাকিত করতে এসে জানতে পারে ঘরে থাকা টাকা মসজিদের, তাই সেগুলো নেয়নি তারা।
তবে সিলেট সিটি করপোরেশনের ২৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আশিক আহমদের বাড়িতে ঢুকে ডাকাতরা নগদ টাকা, মার্কিন ডলার ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৪০ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে দক্ষিণ সুরমার মোমিনখলাস্থ আশিকের বাসায় এ ডাকাতির ঘটনা ঘটে।
আশিক আহমদ জানান, বৃহস্পতিবার ভোর রাতে ১০-১২ জন ডাকাত প্রথমে তার ভাই আরিফ আহমদ সুয়েজের ঘরে প্রবেশ করে। তারা সুয়েজ ও তার স্ত্রীকে জিম্মি করে টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে। এরপর সুয়েজকে দিয়ে ডেকে দরজা খোলায় অপর ভাই সিজিল আহমদের ঘরের। ওই ঘর থেকেও একই কায়দায় লুট করে টাকা ও স্বর্ণালঙ্কার। সর্বশেষ আশিকের বড় ভাই আনসার আহমদের ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে ডাকাতরা।
তারা প্রায় ৭৫ ভরি স্বর্ণালঙ্কার, নগদ সাড়ে ৪ লাখ টাকা, ১১শ মার্কিন ডলার ও কাগজপত্রসহ তিনটি মোটরসাইকেল নিয়ে যায় বলে জানান আশিক। সকালে দক্ষিণ সুরমা বাইপাস সংলগ্ন সিএনজি ফিলিং স্টেশনের কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। অপর দুইটি মোটরসাইকেল উদ্ধার করা হয় মৌলভীবাজার জেলা সদর ও শ্রীমঙ্গল থেকে।
ডাকাতরা অবশ্য যাওয়ার সময় আশিক আহমদের পরিবারের সদস্যদের বলে যায়, তারা মোটরসাইকেলগুলো রাস্তায় ফেলে যাবে এবং কাগজপত্র এসএ পরিবহনে করে পাঠিয়ে দেবে।
কাউন্সিলর আশিক আরো জানান, বড়ভাই আনছার আহমদের ঘরে মসজিদের ৭০ হাজার টাকা রাখা ছিল। মসজিদের টাকা জানতে পেরে সেই টাকাগুলো ডাকাতরা নেয়নি।
এদিকে ডাকাতির ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান সাবেক কাউন্সিলর আশিক।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, ডাকাতির ঘটনার ব্যাপারে কিছু সন্দেহ রয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ডাকাতির ব্যাপারে নিশ্চিত হওয়া গেলেই মামলা নেয়া হবে।